Mirpur Web IT Logo
MIRPUR WEB ITAll In One Business Solutions

Build Your Career With Us

Join a Team That Values Growth, Performance & Excellence

চলমান জব পোস্ট

Hiring Now
📞
Reception Executive (Female)
রিসেপশন এক্সিকিউটিভ (মহিলা)
Full-Time | Onsite📍 Sha Ali Plaza, Mirpur-10, Dhaka💰 ৳10,000 – ৳14,000
🕘 সকাল ৯:৩০ – সন্ধ্যা ৭:৩০
বিস্তারিত দেখুন
Hiring Now
🏢
Office Assistant
অফিস অ্যাসিস্ট্যান্ট
Full-Time | Onsite📍 Sha Ali Plaza, Mirpur-10, Dhaka💰 ৳10,000
🕘 সকাল ৯:০০ – সন্ধ্যা ৭:৩০
বিস্তারিত দেখুন
Hiring Now
🎬
Cinematographer
সিনেমাটোগ্রাফার
Full-Time | Onsite📍 Sha Ali Plaza, Mirpur-10, Dhaka💰 ৳15,000 – ৳22,000
🕘 সকাল ৯:৩০ – সন্ধ্যা ৭:৩০
বিস্তারিত দেখুন
Hiring Now
🎞️
Video Editor
ভিডিও এডিটর
Full-Time | Remote📍 Sha Ali Plaza, Mirpur-10, Dhaka🏠 রিমোটেও কাজ করার সুযোগ রয়েছে💰 ৳15,000 – ৳20,000
🕘 সকাল ৯:৩০ – সন্ধ্যা ৭:৩০
বিস্তারিত দেখুন

আমাদের টিম মেম্বার হিসেবে যা পাবেন

🗓️
01
সপ্তাহে ১ দিন ছুটি
প্রতি সপ্তাহে ১ দিন নিশ্চিত ছুটি — বিশ্রাম নিন, পরিবারের সাথে সময় কাটান।
🎁
02
বছরে ২টি উৎসব বোনাস
বছরে দুইবার বোনাস পাবেন — আপনার পরিশ্রম ও নিষ্ঠার স্বীকৃতি হিসেবে।
✈️
03
ট্যুর ও রিক্রিয়েশনের সুযোগ
প্রতি ৬ মাসে ছোট টিম আউটিং বা রিক্রিয়েশন ট্যুর এবং বছরে ১ বার কোম্পানি আয়োজিত গ্র্যান্ড ট্যুরের সুযোগ — একসাথে আনন্দ ও বন্ধন আরও মজবুত করুন।
🏆
04
মাসের সেরা কর্মীর পুরস্কার
প্রতি মাসে সেরা পারফর্মারকে বিশেষ পুরস্কার দেওয়া হয় — আপনার মেহনত কখনো উপেক্ষিত হবে না।
📈
05
ক্যারিয়ার গ্রোথের সুযোগ
যোগ্যতা ও কর্মদক্ষতার ভিত্তিতে দ্রুত পদোন্নতি, নতুন দায়িত্ব এবং নেতৃত্বের সুযোগ।
🌱
06
ইতিবাচক ও উন্নতিমুখী কর্মপরিবেশ
আমরা এমন একটি পরিবেশ তৈরি করেছি যেখানে শেখা, বেড়ে ওঠা ও একে অপরকে সম্মান করাই সংস্কৃতি।

কোম্পানির নিয়ম ও নীতিমালা

আবেদন করার আগে দয়া করে নিচের নিয়মগুলো মনোযোগ সহকারে পড়ুন। সমস্ত কর্মচারীদের এই নীতিগুলো মেনে চলা বাধ্যতামূলক।

🕐
অফিস সময়সূচী ও উপস্থিতি
অফিস সময়: শনিবার – বৃহস্পতিবার
অফিস টাইম: সকাল ৯:৩০ – সন্ধ্যা ৭:৩০
লাঞ্চ ব্রেক: ১ ঘণ্টা
শুক্রবার সাপ্তাহিক ছুটি
পরিকল্পিত ছুটির জন্য কমপক্ষে ৩ দিন আগে আবেদন করতে হবে
সময়মতো অফিসে উপস্থিত থাকা বাধ্যতামূলক
অফিস সময়ের মধ্যে ব্যক্তিগত কাজ সীমিত রাখতে হবে
কাজের মান ও পারফরম্যান্স
নির্ধারিত সময়সীমার মধ্যে কাজ সম্পন্ন করতে হবে
কাজের অগ্রগতি নিয়মিত টিম লিডারের কাছে রিপোর্ট করতে হবে
সময়সীমা পূরণে সমস্যা হলে দ্রুত টিম লিডকে অবহিত করতে হবে
ক্লায়েন্টের কাজ জমা দেওয়ার আগে গুণগত মান নিশ্চিত করতে হবে
ক্লায়েন্টের মতামত ও সংশোধনী দ্রুত সমাধান করতে হবে
সকল ক্লায়েন্ট যোগাযোগ পেশাদার এবং সম্মানজনক হতে হবে
কোম্পানির SOP এবং নির্দেশনা অনুসরণ করতে হবে
🔒
গোপনীয়তা ও ডেটা সুরক্ষা
ক্লায়েন্ট এবং কোম্পানির সকল তথ্য কঠোরভাবে গোপন রাখতে হবে
অনুমতি ছাড়া কোনো তথ্য তৃতীয় পক্ষের সাথে শেয়ার করা যাবে না
লগইন আইডি, পাসওয়ার্ড বা অ্যাক্সেস তথ্য কারো সাথে শেয়ার করা যাবে না
সকল অফিসিয়াল ফাইল ও ডকুমেন্ট কোম্পানির সম্পত্তি হিসেবে বিবেচিত হবে
ডাটা নিরাপত্তা বজায় রাখা সকল কর্মীর দায়িত্ব
🤝
আচরণ ও পেশাদারিত্ব
সকল সহকর্মীর সাথে সম্মানজনক আচরণ করতে হবে
টিমওয়ার্ক এবং সহযোগিতার মনোভাব বজায় রাখতে হবে
হয়রানি, বৈষম্য, অসদাচরণ বা অশালীন আচরণ সম্পূর্ণ নিষিদ্ধ
ব্যক্তিগত দ্বন্দ্ব যেন কর্মপরিবেশ বা ক্লায়েন্ট সার্ভিসকে প্রভাবিত না করে
কোম্পানির সুনাম রক্ষার্থে দায়িত্বশীল আচরণ করতে হবে
💳
বেতন ও চাকরির শর্তাবলী
প্রতি মাসের ৮ তারিখের মধ্যে বেতন প্রদান করা হয়
প্রথম ১ মাস ট্রায়াল/মূল্যায়ন সময় হিসেবে বিবেচিত হবে
Probation Period: ৩ মাস
কর্মদক্ষতার ভিত্তিতে স্থায়ী নিয়োগ প্রদান করা হবে
প্রতি ৬ মাস পর কর্মক্ষমতা মূল্যায়নের ভিত্তিতে বেতন বৃদ্ধির বিষয় বিবেচনা করা হবে
বিশেষ পারফরম্যান্সের জন্য অতিরিক্ত ইনসেনটিভ প্রদান করা হতে পারে
💻
কোম্পানির সম্পদ ও রিসোর্স
কোম্পানির ডিভাইস, সফটওয়্যার এবং অ্যাকাউন্ট শুধুমাত্র অফিসিয়াল কাজে ব্যবহার করতে হবে
অবহেলার কারণে কোনো ক্ষতি হলে কর্মচারী দায়বদ্ধ থাকবেন
কোম্পানির লাইসেন্স, টুল বা সফটওয়্যার বাইরের কারো সাথে শেয়ার করা যাবে না
প্রযুক্তিগত সমস্যা দেখা দিলে দ্রুত প্রশাসন বা সংশ্লিষ্ট বিভাগকে জানাতে হবে
⚠️
গুরুত্বপূর্ণ নোটিশ

কোম্পানির নীতিমালা লঙ্ঘনের ক্ষেত্রে পরিস্থিতি অনুযায়ী মৌখিক সতর্কবার্তা, লিখিত নোটিশ, বেতন কর্তন অথবা চাকরি থেকে অব্যাহতির ব্যবস্থা গ্রহণ করা হতে পারে।

জব বিস্তারিত